সর্বশেষ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে নিহত ১

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে খাদে পড়ে হেলাল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর ) ভোরে ৫টার আগমুহূর্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঝিনাইদহগামী একটি গরুবোঝাই লাটাহাম্বার শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হেলাল ও একটি গরু মারা যায়।

হাইকোর্টের নির্দেশ তোয়াক্কা না করে যমুনায় অবৈধ বালু: হুমকির মুখে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থলে নিহত ব্যবসায়ীর পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মুদি দোকান কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ অক্টোবর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে নিহত ১