সর্বশেষ

আশুলিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার: ডিবি পুলিশের বিশেষ অভিযান

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগজিনসহ ৩ জন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

​রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় অবস্থিত একটি অটো গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রত্যক্ষ নেতৃত্ব দেন এসআই মো.শাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত থাকা অবস্থায় পুলিশ গোপন সংবাদ পায় যে, আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগম নামের এক নারীর অটো গ্যারেজের ভেতরে কয়েকজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী অবস্থান করছে। সংবাদটি পাওয়ার পরপরই ডিবি পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে নিহত ১

​ঘটনাস্থল থেকে পুলিশ তিন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন:

১. সৈয়দ আলভী (৩০) — পিতা: মৃত ফিরোজ আহমেদ, সাং- আউকপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।

২. মোঃ মামুন (৩৪) — পিতা: মেছের হাওলাদার, সাং- উত্তর আউকপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।

৩. জহিরুল (২৭) — পিতা: শহিদুল, সাং- নওমালা, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী।

হাইকোর্টের নির্দেশ তোয়াক্কা না করে যমুনায় অবৈধ বালু: হুমকির মুখে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার

​আটককৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে লোহার তৈরি কাঠের বাটযুক্ত ০১টি বিদেশী পিস্তল (যার গায়ে ইংরেজিতে TTA এবং ALY খোদাই করা) এবং ০১ রাউন্ড গুলি ভর্তি ০১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

​পুলিশের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ১ নম্বর আসামি সৈয়দ আলভীর বিরুদ্ধে ০১টি অস্ত্র মামলা; ২ নম্বর আসামি মোঃ মামুনের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ৩টি অন্যান্য ধারার মামলাসহ মোট ০৫টি মামলা; এবং ৩ নম্বর আসামি জহিরুলের বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি ও ২টি চুরির মামলাসহ মোট ০৩টি মামলা রয়েছে।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে নতুন মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় অস্ত্র ও গুলিসহ ৩ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার: ডিবি পুলিশের বিশেষ অভিযান