সর্বশেষ

মানুষ হত্যা ও গুম করে পালানো ফ্যাসিস্টদের ফেরার সুযোগ নেই’: প্রতিমন্ত্রী টুকু

অনলাইন ডেস্ক

মানুষ হত্যা ও গুমের অভিযোগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের পঞ্চবটি আশ্রম ও ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তাঁর ভাষ্য অনুযায়ী, দলটি দেশের মানুষের ওপর হত্যাকাণ্ড চালিয়ে বিদেশে পালিয়ে গেছে এবং তাদের আর দেশে ফিরে আসার সুযোগ হবে না।এ সময় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথাও জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার কথা জানান তিনি।

লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সংকটে বাংলাদেশ, আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

‘স্বৈরাচারের ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে’: প্রধানমন্ত্রী
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ অক্টোবর ২০২৬
Trulli

মানুষ হত্যা ও গুম করে পালানো ফ্যাসিস্টদের ফেরার সুযোগ নেই’: প্রতিমন্ত্রী টুকু