সর্বশেষ

সাভারে তিন ডাকাত গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ মাইনুল ইসলাম

​ঢাকা জেলার সাভারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (আজ) গভীর রাতে ডিবির একটি চৌকস দল সাভার মডেল থানাধীন তেঁতুলঝড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রাত ৩টা ৩০ মিনিটের দিকে সংঘবদ্ধ এই চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা সাভারসহ আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চক্রটি সাধারণত গভীর রাতে মহাসড়ক ও নির্জন স্থানে ওঁৎ পেতে থেকে পথচারী ও যাত্রীবাহী যানবাহনকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসত।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়ার ধামসোনায় বিনামূল্যে একটি অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা, চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের

​ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ঢাকা জেলাকে অপরাধমুক্ত ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি, যেকোনো ধরনের সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ অক্টোবর ২০২৬
Trulli

সাভারে তিন ডাকাত গ্রেফতার: দেশীয় অস্ত্র উদ্ধার