সর্বশেষ

মদিনাসহ সৌদির কয়েকটি জায়গায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, তা উল্লেখ করেননি আল-মালিকি। পরে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিমানের কার্পেটের নিচে সাপ, নিরাপত্তার কারণে বাতিল হলো ফ্লাইট

হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী সৌদি ভূখণ্ডের গভীরে কোনো অভিযান চালায়নি।

ইরানের সমর্থনপুষ্ট হুতিদের হামলায় চলতি মাসে সৌদি আরব ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। কয়েক বছরের মধ্যে এটিই ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।

মদিনা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থিত।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের সঙ্গে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর, জানাল সৌদি সূত্র

মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী। হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ অক্টোবর ২০২৬
Trulli

মদিনাসহ সৌদির কয়েকটি জায়গায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি