সর্বশেষ

সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের স্থায়ী আবাসন, সন্তানদের শিক্ষার দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

একই ঘটনায় আহত ওমরাহযাত্রীদের চিকিৎসা, সার্বিক সহযোগিতা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেছেন দেশে ফেরা যাত্রীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দেশে ফিরে আসা ওমরাহযাত্রীদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা এবং ওই ওমরাহ কাফেলার দলনেতা (ইমাম) ছিলেন। হামলায় কাফেলার আরও কয়েকজন যাত্রী আহত হন।

সাভারে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ ও ভাঙচুর, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ

হামলার খবর পাওয়ার পরপরই ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আক্রান্ত ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও সার্বক্ষণিকভাবে আহত ও অন্যান্য যাত্রীর খোঁজখবর নেন মন্ত্রী।

নিহত মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরে তার বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রতিনিধি দলটি নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পরিবারের সঙ্গে ফোনালাপে ধর্মমন্ত্রী শহীদের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

যশোরের শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

দেশে ফেরা যাত্রীরা জানান, সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পর ধর্মমন্ত্রী সার্বক্ষণিক তাঁদের খোঁজখবর নিয়েছেন। প্রয়োজনীয় সংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি দেশে ফিরিয়ে এনে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থাও করেছেন তিনি। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় চিকিৎসা, আবাসন ও অন্যান্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সৌদি সরকারের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান দেশে ফেরা ওমরাহযাত্রীরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ অক্টোবর ২০২৬
Trulli

সৌদিতে নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী