সর্বশেষ

সাভার থানা বিএনপি সভাপতি সাইফুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুর্দিনের পরীক্ষিত কর্মী, রাজপথের ত্যাগী ও একাধিকবার রাজনৈতিক কারণে কারা নির্যাতিত সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাভারের স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সাইফুল ভাই, রাজনৈতিক মামলা-হামলা সহ্য করে একাধিকবার কারাবরণ করেছেন—তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র চালানো হচ্ছে। দলের গতিশীলতা ও জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যেই একটি চক্রান্তকারী গোষ্ঠী গোপনে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

আশুলিয়ায় ‘খিদা লাগলে খেয়ে যান’ কর্মসূচি, খাবার ও নগদ অর্থ বিতরণ

সাভার থানা বিএনপির স্থানীয় প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “দুর্দিনে যখন অনেকে মাঠে ছিল না, তখন সাভার থানা বিএনপির সভাপতি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। হামলা, মামলা আর জেল-জুলুম সহ্য করে তিনি সাভারের তৃণমূল বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন। আজ দলের সুসময়ে কোনো এক অদৃশ্য মহল তাঁকে সরিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার পাঁয়তারা করছে।”

তারা আরও বলেন, রাজপথের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র তৃণমূলের কর্মীরা মেনে নেবে না। অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করা না হলে সাভারের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কঠোর জবাব দিতে বাধ্য হবে।

লালবাগ কেল্লায় পরকীয়া হাতেনাতে ধরা: ঐতিহাসিক স্থানে অনৈতিক কার্যক্রমে এলাকাবাসীর ক্ষোভ

এ বিষয়ে স্থানীয় দলীয় ফোরাম ও ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা জানান, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এবং চক্রান্তকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ অক্টোবর ২০২৬
Trulli

সাভার থানা বিএনপি সভাপতি সাইফুলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা