ঢাকার আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া সরকার মার্কেট এলাকায় অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে ‘খিদা লাগলে খেয়ে যান’ কর্মসূচি ও নগদ অর্থ বিতরণের আয়োজন করা হয়েছে।
একতা জনকল্যাণ উন্নয়ন সংস্থা ও চাঁদপুর-শরীয়তপুর ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী রনি। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করেন।

একতা জনকল্যাণ উন্নয়ন সংস্থা ও চাঁদপুর-শরীয়তপুর ঐক্য পরিষদের সভাপতি শাহ আলম সরকার বলেন, মহান আল্লাহ যেন তাঁদের এ উদ্যোগ কবুল করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। এ সময় তিনি সবার কাছে তাঁদের জন্য দোয়া কামনা করেন।
আয়োজকদের এমন উদ্যোগকে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা আয়োজকদের।














