সর্বশেষ

২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করবে জাপা

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন।

এই উপলক্ষে দিনটা পালন করবে জাতীয় পার্টি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দিবস উপলক্ষে আলোচনা সভা আগামী ২৩ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (কাকরাইল) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। উপজেলা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য ইতোমধ্যেই কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় জেলা, উপজেলা, মহানগর, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, সেমিনার ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে দিবসটি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

জুমা’র নামাজের পর বিক্ষোভের ডাক জামায়াতের

আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

রাজনীতি থেকে ‘প্রতিহিংসার বিষ’ এবং ‘দুর্নীতির ক্যানসার’ দূর করতে না পারলে গত ৫৫ বছরের মতো ভবিষ্যতেও দেশ কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT