সর্বশেষ

ওসির থাপ্পড় খাওয়া সেই এএসআই প্রত্যাহার

বরগুনা সংবাদদাতা

বরগুনার বামনায় সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে ওসি ইলিয়াস আলী তালুকদারের হাতে লাঞ্ছিত হওয়া এএসআই নজরুল ইসলামকে থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, ওই এএসআইকে অন্যস্থানে পদায়নের জন্য থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করার জন্য নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই এর জন্য দাপ্তরিক কাজ শুরু হয়।ভুক্তভোগী ওই সহকারী উপপরিদর্শক (এএসআই) বলেন, রাতে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এ জন্য প্রস্তুতি নিচ্ছি।তবে তিনি বলেন, তবে কেন বা কী কারণে সেখানে সংযুক্ত করা হয়েছে, তা আমি এখনো জানি না।

অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই এএসআইকে সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ করে দিতে চাই। এই মুহূর্তে তার বামনা থানায় কাজ করার অনুকূল পরিবেশ নেই। খুব অল্প সময়ের মধ্যে তাকে অন্যত্র পদায়ন করা হবে।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর পর তার সহকর্মী কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবির শনিবার (৮ আগস্ট) বামনায় মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেই মানববন্ধন পণ্ড করার সময় কর্তব্যরত এক এএসআইকে থাপ্পড় মারেন বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেটে সাংবাদিক কার্যালয় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT