সর্বশেষ

১৬ বছরের ডাউম্যান-ম্যাজিকে আর্সেনালের নাটকীয় জয়

ঘরের মাঠে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে এভারটনের রক্ষণভাগ যখন দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভাব এক কিশোরের। বদলি হিসেবে নেমে ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান পাল্টে দিলেন পুরো ম্যাচের ভাগ্য। তার জাদুকরী ছোঁয়ায় এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল গানাররা। পুরো ম্যাচে আর্সেনালের ৬৫ শতাংশ বল পজেশন এবং ২৫টি শট থাকলেও ৮৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য। গোল মিসের মহড়ায় যখন পয়েন্ট হারানোর শঙ্কা জাগছিল, তখন ৭৪ মিনিটে মিকেল আর্তেতা মাঠে নামান তরুণ তুর্কি ডাউম্যানকে। ৮৯ মিনিটে ডাউম্যানের নিখুঁত ফ্রি-কিক এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে বল পান ভিক্তর ইয়োকেরেস। সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন তিনি। এরপর যোগ করা সময়ে যখন এভারটনের সবাই গোল শোধের নেশায় উপরে উঠে আসে, তখন প্রতিআক্রমণ থেকে নিজের গতি কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান ডাউম্যান। আর এই গোলই মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার তকমা এনে দেয় ম্যাক্স ডাউম্যানকে। এই জয়ের ফলে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। অন্যদিকে, ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই থাকল এভারটন। দিনের অন্য ম্যাচে অঘটন ঘটিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ১৮ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই হারে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে ব্লুজরা।

সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা

বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে ইরান!

আন্তজেলা ডাকাত দলের বাপ্পি-রকিরের নেতৃত্বে যমুনায় অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে বিদ্যুৎ ও হাজারো বসতবাড়ি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের তিশোরি মৌজা সংলগ্ন যমুনা নদীতে জাতীয় গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের পাশ ঘেঁষে প্রকাশ্যেই চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT