সর্বশেষ

রূপগঞ্জ থানায় তিন মাদককারবারির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন। ১৩মার্চ শুক্রবার দুপুরে তারা রূপগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে তাদের হস্তান্তর করে।

পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী বেপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে থানায় আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসা জড়িত থাকবেন না মর্মে অঙ্গীকার করেন।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন রকমের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। বিভিন্ন মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা যদি আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে প্রত্যেককে একটি করে জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দিয়েছেন। মাদক ব্যবসা ছেড়ে কেউ চাকরি করতে ইচ্ছা প্রকাশ করলে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন।

রাজিবপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান তাদেরকে সহযোগিতা করা হবে।  পরে রূপগঞ্জ থানার ওসি তাদের হাতে তসবিহ, জায়নামাজ ও টুপি তুলে দেন।

আন্তজেলা ডাকাত দলের বাপ্পি-রকিরের নেতৃত্বে যমুনায় অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে বিদ্যুৎ ও হাজারো বসতবাড়ি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের তিশোরি মৌজা সংলগ্ন যমুনা নদীতে জাতীয় গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের পাশ ঘেঁষে প্রকাশ্যেই চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT