সর্বশেষ

রাজিবপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

রাজিবপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ।

‎কুড়িগ্ৰামের রাজিবপুরে ২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

‎১৪ মার্চ (শনিবার) বেলা ২ ঘটিকার সময় বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় রাজিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। কর্মসূচিটি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

‎এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস, রাজিবপুর কৃষি উপসহকারী কর্মকর্তা সাখোয়াত হোসেন এবং রাজিবপুর একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া।

‎এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এই ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

যমুনায় অবৈধ বালু উত্তোলনের সশস্ত্র সাম্রাজ্য: কোটি টাকার বালু লুটপাট

আন্তজেলা ডাকাত দলের বাপ্পি-রকিরের নেতৃত্বে যমুনায় অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে বিদ্যুৎ ও হাজারো বসতবাড়ি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের তিশোরি মৌজা সংলগ্ন যমুনা নদীতে জাতীয় গ্রিড বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের পাশ ঘেঁষে প্রকাশ্যেই চলছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT