সর্বশেষ

জাতীয় শোক দিবসে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি:
স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ।দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় ক্যাম্পাসস্থ ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পরিষদের নেতৃবৃন্দরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল অারেফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির অাহ্বায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান প্রমুখ।

পলিসি ও স্ট্র্যাটেজির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ

অালোচনা অনুষ্ঠান শেষে ১ মিনিট নিরবতা পালন করেন তারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সাথে একাত্বতা ঘোষণা করে ছাত্রলীগের এক অংশের নেতাকর্মীরা অংশ গ্রহন করে। এসময় শাখা ছাত্রলীগের মিজানুর রহমান লালন, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী অারাফাত, বিপুল খান, শাহজালাল সোহাগ, নওশাদ কবির, হুসাইন মজুমদার প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেটে সাংবাদিক কার্যালয় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT