সর্বশেষ

আশুলিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ আটক ২

আশুলিয়া সংবাদদাতাঃ

আশুলিয়ায় ২৩ পিস ইয়াবা ও ২১০০ পুরিয়া হেরোইনসহ ২ জন্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই হারুন অর রশিদ। এর আগে বুধবার ১৯ আগস্ট রাত ১১টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন- বরিশালের বাবুগঞ্জ থানার দক্ষিণ ভুতুরদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে মো. বেলাল হোসেন (৩১) এবং ঢাকার আশুলিয়া থানার নরসিংহপুর পূর্বপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. জামাল (৩০)। বেলাল ইয়ারপুরের সাইফুলের টিনশেড বাড়ির ভাড়াটিয়া। আটক দুজনেই ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, বুধবার রাতে আশুলিয়ার জিরাবো মা হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২৩ পিস ইয়াবা ও ২ হাজার ১’শ পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার ৯’শ টাকা।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

এঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেটে সাংবাদিক কার্যালয় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT