সর্বশেষ

ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

শফিকুল ইসলামঃ
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ও অএ এলাকার আওয়ামী লীগের দূর দিনের দুঃসময়ে রাজ পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্ব সাধারণের ভালোবাসার প্রতিক লৌহ মানব খ্যাত জননেতা আলহাজ্ব মোঃ ফারুক হোসেন সাহেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (২২ আগস্ট) বিকাল ৩ টায় শ্রীপুরে বাসস্ট্যান্ড ধামসোনা ইউনিয়ন এর জনগণের ব্যানারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায়-সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খসরু মোহাম্মদ আমির হোসেনের এর সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ আবুল কাশেম মেম্বার।

সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন খাঁন। সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুর রাজ্জাক , ঢাকা জেলা কৃষক লীগের বিপ্লবী সভাপতি বীরমুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রহিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাজী আবু তাহের, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ সানা, ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ দেওয়ান, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী ও আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল্লা মুন্সি, মোঃ হাবিবুর রহমান হাবিব, ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম সদস্য মোঃ ওমর ফারুক, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন আপন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সহ নিহতদের পবিত্র আত্মার মাগফিরাত দোয়া ও মাহফিলে মরহুমদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করেন।

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মুনাজাত শেষে তোবারক বিতরণ করা হয়

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে সাংবাদিকদের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল সমু মার্কেটে সাংবাদিক কার্যালয় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT