সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া

বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, সব দিক থেকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে ‘ফলপ্রসূ মিথস্ক্রিয়া’ অব্যাহত রাখার প্রত্যাশা করে রাশিয়া।

টেলিগ্রাম বার্তায় সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রিয় মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আপনার নিয়োগ সম্পর্কে শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। রুশ-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের একটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে, যা ঐতিহ্যগতভাবে আমাদের জনগণকে সংযুক্ত করেছে।

ফ্যামিলি কার্ড আমার বউও পাবে, কিন্তু টাকা পাবে না: সমাজকল্যাণমন্ত্রী

বার্তায় বলা হয়, আমরা সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছি। সেই সঙ্গে সের্গেই ল্যাভরভ তৌহিদ হোসেনের সুস্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কাজের সাফল্য কামনা করেন।

গত ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ পাঠ করান। ড. ইউনূসের পাশাপাশি কাজ করবেন এমন নতুন উপদেষ্টারাও শপথ নিয়েছেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদন: রুশ বার্তা সংস্থা তাস

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT