সর্বশেষ

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি

অনলাইন ডেস্ক

সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ মোট চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের লক্ষ্য ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে।

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জুন-আগস্টের মধ্যে এল নিনোর শঙ্কা, বাড়তে পারে তাপপ্রবাহ

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ মার্চ ২০২৬
Trulli

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নিশানায় ইসরায়েল ও মার্কিন ঘাঁটি