সর্বশেষ

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
​

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির এই সহযোগী সংগঠনটির নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। আর সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে।
​

পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে দেশজুড়ে আন্দোলনে নামছে এনসিপি

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ এবং মিঞা মো. মিজানুর রহমান।
​

এ ছাড়া কমিটিতে স্থান পাওয়া বাকি সদস্যরা হলেন— জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
​নতুন এই আহ্বায়ক কমিটি নির্ধারিত ছয় মাস সময়ের মধ্যে সারা দেশের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে এনে সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতার আশ্বাস জামায়াতের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস