সর্বশেষ

২০৭০ সালে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান

অনলাইন ডেস্ক

আগামী ৫০ বছরে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জনসংখ্যাবিষয়ক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২০২০ সালে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২২ কোটি ৭০ লাখ। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ দশকে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান অংশ আসবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে। ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম জনসংখ্যা আরও প্রায় ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির প্রায় ৭৪শতাংশ ঘটবে এসব দেশে।

৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের পরিকল্পনা আইজেনকোটের, বিকল্প হিসেবে সংখ্যালঘু জোট

জনসংখ্যা বৃদ্ধিতে জন্মহারের প্রভাব

গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে তুলনামূলক বেশি জন্মহারের কথা উল্লেখ করা হয়েছে। পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫।

প্রতিবেদনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ।

এই প্রবণতা অব্যাহত থাকলে একপর্যায়ে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হয়েছে।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের ঐতিহাসিক রায়, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটেনি

বিভিন্ন অঞ্চলে বদলাতে পারে ধর্মীয় জনসংখ্যার চিত্র
আঞ্চলিক পূর্বাভাসে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় মুসলিম জনসংখ্যার অনুপাত আরও বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। ২০৭০ সালের মধ্যে এ অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ মুসলিম হতে পারে।

এ ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ধর্মীয় জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এ অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পিউ রিসার্চ সেন্টার স্পষ্ট করেছে, এসব হিসাব ভবিষ্যতের সম্ভাব্য জনসংখ্যাগত প্রবণতার ওপর ভিত্তি করে তৈরি। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, আর্থসামাজিক পরিবর্তন এবং মানুষের ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের মতো বিভিন্ন বিষয় বাস্তব জনসংখ্যার চিত্রকে প্রভাবিত করতে পারে। ফলে পূর্বাভাসকে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে দেখার সুযোগ নেই।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

২০৭০ সালে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে পাকিস্তান