সর্বশেষ

বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্যান্ডেলিং শ্রমিকদের বিক্ষোভ মিছিল

বেনাপোল প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত​ সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫)। রোববার সকাল ১০টায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বন্দর এলাকার হাজার হাজার হ্যান্ডেলিং শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​বিক্ষোভ মিছিলটি বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় অবাধে বালু উত্তোলন,সক্রিয় ১০ ড্রেজার ও ১২০ বাল্কহেড

​সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এখানে কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড বা নৈরাজ্য সৃষ্টি করে বন্দরের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে শ্রমিক সমাজ তা কঠোরভাবে প্রতিহত করবে।

​সমাবেশে নেতৃত্ব দেন ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবার রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকছুদুর রহমান রেন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় দুই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। #

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী কাজী মিজানুর রহমান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্যান্ডেলিং শ্রমিকদের বিক্ষোভ মিছিল