টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সামাজিক সেবা সংগঠনের (এনজিও) উদ্যোগে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করা হয়।
হরিপুর,পাকশিমুল,বাতানবাড়ী,বলরামপুর,খোদাইধূলা,পূর্নমতি,পিতাম্বর অঞ্চলকে প্রাধান্য দিয়ে বন্যাকবলিত এলাকার প্রায় সাড়ে চরশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। খাবারের মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, কেজি চিনি, ১ কেজি চিরা। খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার পানিবন্দি সাধারণম মানুষ।
প্রতিষ্ঠানের পক্ষে ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সামাজিক সেবা সংগঠনের নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আউয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার (নিরীক্ষা) মোঃ আনিছুর রহমান, মোঃ রিপন মিয়া (নিরীক্ষা), এ কে এম আনোয়ার হোসেন, (নিরীক্ষা), কুমিল্লা জোনের জোনাল ম্যানেজার কামরুল ইসলাম, এরিয়া ম্যানেজার রাকিবুল ইসলাম প্রমুখ।
সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসেন তালুকদার জানান, দেশের যে কোন দুর্যোগপূণ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের। সামাজিক সেবা সংগঠন যে কোন দুর্যোগপূণ পরিস্থিতে মানুষের পা শে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সাধ্য অনুযায়ী আমরা সবাই কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।













