সর্বশেষ

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার চারটি মামলা রয়েছে। এখনো তাকে আশুলিয়া থানায় আনা হয়নি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো করা হবে।

ভূমি দস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়- ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মার্চ ২০২৫
Trulli

ধামরাইয়ের সাবেক এমপি এম এ মালেক গ্রেফতার