সর্বশেষ

আশুলিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহের সময় মাই টিভির ভিডিও জার্নালিস্ট হাফিজুর রহমান ও দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্ট জাহিদুল ইসলাম অনিককে বাধা প্রদান ও হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।

এর আগে, শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ সংলগ্ন শরিফের মালিকানাধীন ঝুটের গোডাউনে লাগা অগ্নিকাণ্ডের ভিডিও ধারণকালে এ ঘটনা ঘটে।

সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র

সংবাদকর্মী জাহিদুল ইসলাম অনিক জানান, সংবাদ সংগ্রহ করা একজন সংবাদকর্মীর পেশাগত দায়িত্ব। আগুনের খবর শুনে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে ঝুটের গোডাউন সংশ্লিষ্টরা আমাকে সহ দুই সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে এবং একপর্যায়ে হেনস্তা করে।

তিনি আরও জানান, এ ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একপ্রকার হুমকি স্বরূপ। আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করার বিষয়টি জানাজানি হলে গোটা সাংবাদিক সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন ও জামাল র‌্যাব -৮ এর জালে গাঁজাসহ আটক

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ মার্চ ২০২৫
Trulli

আশুলিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক