সর্বশেষ

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

অনলাইন ডেস্ক

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকার গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অংশ নেন।

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর

জুমার পর ধানমন্ডি ইদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

মিরাজ হত্যা মামলায় কাউসার আলমের মামলা বাণিজ্য’দুস্কৃতিদের আড়ালের চেষ্টা: অভিযোগ নিহতের পরিবারের

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে মারা যান সাবেক এই উপাচার্য। এই হাসপাতালে তিনি কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ মার্চ ২০২৫
Trulli

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক