সর্বশেষ

মুন্সিগঞ্জে কনস্টেবল নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং জেলা পুলিশ সুপার

উপজেলা সংবাদদাতা

 মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারী-২০২৫ এর প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুঠিত।

(১৫ এপ্রিল ) মঙ্গলবার বিকাল ১৭:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ১৬, ১৭ ও ১৮ এপ্রিল মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং-এ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর জেলা, জনাব মো. আব্দুল ওয়ারেস ও সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) নরসিংদী জেলা, জনাব বায়েজিদ বিন মনসুর মহোদয়গন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. কামরান হোসেন মহোদয় সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ এপ্রিল ২০২৫
Trulli

মুন্সিগঞ্জে কনস্টেবল নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং জেলা পুলিশ সুপার