সর্বশেষ

গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’অনুষ্ঠিত,সেরা সদর মেট্রো থানা

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বুধাবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।

​মোট চারটি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার জমজমাট ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে শিরোপা জিতেছে সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল। বৃষ্টির কারণে মাঠ কাদাটে থাকলেও খেলোয়াড়দের চমৎকার শারীরিক কসরত ও প্রাণবন্ত লড়াই উপস্থিত দর্শকদের উদ্বেলিত করে।

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ ইসরাইল হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।”

​উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:​জিএমপির উপ-পুলিশ কমিশনারগণ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।​মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্য ও ফোর্সবৃন্দ,​স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকমণ্ডলী।

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

গাজীপুরে প্রথম ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’অনুষ্ঠিত,সেরা সদর মেট্রো থানা