সর্বশেষ

জীবিকার ঝুড়ি নয়, শিশুর হাতে হোক বই-খাতা: ডিসি ঢাকা ফরিদা খানম

মোঃ মাইনুল ইসলাম

«কোনো শিশুর হাতেই জীবিকার তাগিদে বাদাম বিক্রির ঝুড়ি থাকা উচিত নয়, বরং তাদের হাতে থাকা উচিত বই-খাতা»—বলেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। সম্প্রতি আট বছর বয়সী বাদাম বিক্রেতা শিশু হাসানের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং তাকে স্কুলে ভর্তির ব্যবস্থার পর এই মানবিক বার্তা দেন তিনি।

​

শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ: টাঙ্গাইলে আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

জেলা প্রশাসক জানান, সমাজের প্রতিটি শিশুর সঠিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আট বছরের শিশু হাসানকে পড়াশোনার সুযোগ করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, «আমরা চাই হাসান পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে উঠুক এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক।»
​

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফরিদা খানম আরও বলেন, «হয়তো সবার পক্ষে সবার দায়িত্ব নেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকে নিজ নিজ মানবিক অবস্থান থেকে যতটুকু পারি, অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি। আমাদের সামান্য সহযোগিতাও একটি শিশুর জীবন বদলে দিতে পারে, দেখাতে পারে নতুন স্বপ্নের পথ।»
​

নারায়ণগন্জের রূপগঞ্জে পাথরভর্তি ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্বার , গ্রেফতার ২

সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ ও অনুপ্রেরণামূলক বক্তব্য সমাজের বিত্তবান ও সচেতন মহলে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষাদানে আরও অনেকে এগিয়ে আসবেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ নভেম্বর ২০২৬
Trulli

জীবিকার ঝুড়ি নয়, শিশুর হাতে হোক বই-খাতা: ডিসি ঢাকা ফরিদা খানম