বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের শহিদ স্মৃতি পৌরউদ্যান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি খ. আহমেদুল হক সাতিল, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফী সাহেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুর রহমান শাতিলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিএনপি, যুবদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












