সর্বশেষ

সাভারে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

মোঃ মাইনুল ইসলাম

“একসাথে খেলবো, মাদকমুক্ত সমাজ গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে সাভারের বিরুলিয়ায় শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার প্রত্যয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে কলমা যুব সমাজ।

​১ নভেম্বর ২০২৬ (রোববার) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কনকর্ড, আউকপাড়া এলাকার মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়।

ভারতের মুখোমুখি বাংলাদেশ, শুরু এশিয়ান চ্যাম্পিয়নস হকি ট্রফি

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এবং আসন্ন ৭নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বলেন, “যুবসমাজই জাতির ভবিষ্যৎ। আজকের যুবসমাজকে রক্ষা করতে হলে মাঠে খেলাধুলার বিকল্প নেই। মাদককে ‘না’ বলুন এবং খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে বেছে নিন। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর মানসিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, এলাকার যুবসমাজ এবং ক্রীড়াপ্রেমীদের যেকোনো ইতিবাচক উদ্যোগে সবসময় পাশে থাকবেন।

শেষ ম্যাচে হেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র বাংলাদেশের

​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি এবং হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের নান্দনিক নৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাব মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে বিমোহিত করে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ নভেম্বর ২০২৬
Trulli

সাভারে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন