সর্বশেষ

আশুলিয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে লাঠির আঘাতে নূর মোহাম্মদ সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে মিরাজ হোসেন লিটনকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়ার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নূর মোহাম্মদ সরকার ওই এলাকায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি শরবত বিক্রি করতেন। অভিযুক্ত ছেলে মিরাজ হোসেন লিটনের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

‘আপনারা একদিন কষ্ট করেন, আমি পাঁচ বছর আপনাদের জন্য কাজ করব: আঃ গফুর মিয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ওই বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে যান। সেখানে গিয়ে তাঁরা নূর মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে অভিযুক্ত ছেলে ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা মিরাজ হোসেন লিটনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা তুচ্ছ কোনো বিষয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বাবার ওপর হামলা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ নারী

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন শনিবার সকালে ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আপাতত মরদেহ ও অভিযুক্ত ছেলেকে থানায় নেওয়া হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক