সর্বশেষ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ নারী

বেনাপোল প্রতিনিধি:

উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ১০ নারী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব নারীদের হস্তান্তর করে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।

আশুলিয়া ও কাশিমপুর: বেতন বাড়ানোর দাবিতে ১৩ কারখানায় ছুটি, মহাসড়কে তীব্র যানজট

এ সময় বিএসএফ, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে ফেরত আসা নারীরা হলেন, সাবিনা বেগম, নুরবানু , টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার, শিরিনা খাতুন ও সুমি খাতুন। এরা নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশি এসব নারীরা দালালের মাধ্যমে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।কাজের সন্ধানে সে দেশের পুনে শহরে ঘুরাঘুরির সময় পুলিশ তাদেরকে আটক করে।পরে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাস করার অপরাধে তাদেরকে জেল হাজতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের দুই থেকে সাড়ে তিন বছর মেয়াদে সাজা দেয়। পরে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

আশুলিয়ায় বকেয়া ও বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ: মহাসড়কে থমথমে পরিস্থিতি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, বিজিবি- বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ জন বাংলাদেশি নারীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় এদেরকে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান। #

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ অক্টোবর ২০২৬
Trulli

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ নারী