সর্বশেষ

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাস সময়, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে সরকার। পুনরায় পরীক্ষার আগে প্রস্তুতির জন্য সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাসের বেশি সময় দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ দিয়ে যত দ্রুত সম্ভব তাদের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এদিকে প্রকাশিত ফলাফলে এবার সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডভিত্তিক ফলাফলে জিপিএ-৫ অর্জনে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ড থেকে সর্বোচ্চ ফল পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন, যা সব বোর্ডের মধ্যে সর্বনিম্ন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। অর্থাৎ পরীক্ষায় ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী অংশ নিয়েছেন।

বাণিজ্য-পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মালদ্বীপ সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

সামগ্রিক ফলাফলে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ হলেও বোর্ডভিত্তিক জিপিএ-৫ অর্জনের সংখ্যায় ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩১ অক্টোবর ২০২৬
Trulli

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাস সময়, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী