সর্বশেষ

‎ ‎রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার

মোঃ রাকিব হাসান - রাজিবপুর উপজেলা

কুড়িগ্রামের রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য খবির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

হেমায়েতপুরের আলোচিত মুশা বাহিনীর প্রধান মোশাররফ হোসেন মুশা গ্রেপ্তার

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজিবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খবির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কাচারিপাড়া এলাকার মৃত নজিম উদ্দিন মেম্বারের ছেলে।
‎
‎রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, খবির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল শনিবার তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হবে।
‎
‎
‎এর আগেও রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন খবির উদ্দিন।
‎

২৩বছরেও বালু নদের সেতু নির্মাণ কাজ শেষ হলো না/ মানববন্ধন ও বিক্ষোভ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ অক্টোবর ২০২৬
Trulli

‎ ‎রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা খবির গ্রেপ্তার