সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলহাজ হাজি হাফেজ আসাদুজ্জামান আজ শুক্রবার (৩০ অক্টোবর) নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তার নির্বাচনী কার্যালয়।
তার প্রচারপত্রে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ওয়ার্ড গঠন, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবার প্রসার এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
এ ছাড়া যুবসমাজের কর্মসংস্থান, কৃষক-শ্রমিকের কল্যাণ এবং আধুনিক ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলার বিষয়টিও তার নির্বাচনী অঙ্গীকারে স্থান পেয়েছে।
হাজি হাফেজ আসাদুজ্জামান জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। নির্বাচনী প্রচারণার পাশাপাশি তিনি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজের পরিকল্পনা তুলে ধরছেন।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন, লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রমের মধ্য দিয়ে ৬ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী কার্যক্রম অব্যাহত রয়েছে।


















