সর্বশেষ

সাভারে মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকার গ্রেফতারের দাবিতে জাতীয় ছাত্র শক্তির মানববন্ধন

সাভার প্রতিনিধি

সাভার পৌরসভার মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকাকে গ্রেফতারের দাবিতে সাভার উপজেলা চত্বরে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ‘জাতীয় ছাত্র শক্তি’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​

মানববন্ধনে উপস্থিত বক্তারা সাভার পৌরসভার মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ তোলেন। ছাত্র শক্তির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, চিকিৎসা সেবার নামে নানা অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের সাথে তিনি জড়িত ছিলেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
​

জনসমর্থনে শীর্ষে হাজী মনিরুল হক: বিরুলিয়া ইউনিয়নে পরিবর্তনের নতুন আশা

মানববন্ধনে জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচি থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার না করা হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
​

কর্মসূচি শেষে প্রতিনিধি দল সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট তাদের দাবিসম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

রৌমারীতে পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ অক্টোবর ২০২৬
Trulli

সাভারে মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকার গ্রেফতারের দাবিতে জাতীয় ছাত্র শক্তির মানববন্ধন