সর্বশেষ

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

 

রাজধানীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্বজনদের উদ্বেগের মধ্যে পরদিন তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

আদালতের আদেশে মুক্ত তামান্না এখন শ্বশুরবাড়িতে

তবে তিনি কীভাবে নিখোঁজ হলেন এবং কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করছেন স্বজনেরা।

 

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ অক্টোবর ২০২৬
Trulli

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার