সর্বশেষ

মিরপুর-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান: মুক্ত হলো সড়ক ও ফুটপাত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় পথচারীদের নির্বিঘ্নে চলাচল ও সড়কের যানজট নিরসনে এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
​

আজ বুধবার (২৮ অক্টোবর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মিরপুর-১ এর প্রধান সড়ক ও সংলগ্ন ফুটপাত জুড়ে অবৈধভাবে দখল করে রাখা বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানপাট, শেড ও মালামাল সরিয়ে দেওয়া হয়।
​

বাউফলে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত ও প্রধান সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে সাধারণ পথচারীদের ফুটপাত ছেড়ে ঝুঁকিপূর্ণভাবে মূল সড়ক দিয়ে হাঁটতে হতো। পাশাপাশি সড়কের প্রশস্ততা কমে গিয়ে মিরপুর-১ মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। জনভোগান্তি নিরসনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান চলাকালে সিটি করপোরেশনের কর্মীরা এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেন এবং ফুটপাত ও সড়ক থেকে সকল অবৈধ মালামাল জব্দ করে তা অপসারণ করেন।
​

ডিএনসিসির স্থানীয় কর্মকর্তারা জানান, “নাগরিক সেবা নিশ্চিত করা ও পথচারীদের নিরাপদ চলাচল বজায় রাখতে সিটি করপোরেশন সচেষ্ট রয়েছে। উদ্ধার করা সড়ক ও ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি ও মনিটরিং বজায় রাখা হবে।”
​

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে ঢাকা জেলা যুবদলের বিশাল সমাবেশ ও র‍্যালি

অভিযান শেষে স্থানীয় সাধারণ পথচারী ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে তারা মন্তব্য করেন যে, এ ধরনের অভিযানের পর যেন পুনরায় ফুটপাত দখল না হয়ে যায়, সে বিষয়ে স্থায়ী পদক্ক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ অক্টোবর ২০২৬
Trulli

মিরপুর-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান: মুক্ত হলো সড়ক ও ফুটপাত