সর্বশেষ

২৮টি মোটরসাইকেল চুরি মামলার মূলহোতা দুর্জয় সাভার থানায় রিমান্ডে

সাভার প্রতিনিধি

সারাদেশে কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেল চুরি করে কেটে পড়া আন্তঃজেলা বাইক চোর সিন্ডিকেটের মূলহোতা দুর্জয়কে সাভার মডেল থানায় রিমান্ডে এনেছে পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২৮টি মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
​

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুর্জয় একটি শক্তিশালী ও সুসংগঠিত আন্তঃজেলা চুরি চক্রের প্রধান হিসেবে কাজ করে আসছিল। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই চক্রের একাধিক সদস্য সক্রিয় রয়েছে। চক্রটি পার্কিং বা গ্যারেজে থাকা মোটরসাইকেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সুকৌশলে লক ভেঙে চুরি করে চম্পট দিত।
​

নথি অনুযায়ী, গত বছর সাভারের রাজাশন এলাকা থেকে আলিফ নামের এক যুবকের মোটরসাইকেল দিনের আলোতেই তার নিজ গ্যারেজ থেকে চুরি করে নিয়ে যায় দুর্জয় ও তার সহযোগীরা। ধারাবাহিক অপরাধের পর গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হাতেনাতে ধরা পড়ে দুর্জয়।

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার

​

এরপর থেকে দেশের বিভিন্ন থানায় দায়ের করা চুরি মামলায় তাকে ‘শো-ন অ্যারেস্ট’ দেখায় পুলিশ। সম্প্রতি সাভার মডেল থানা-পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে এনেছে।
​

সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তা জানান, দুর্জয়ের বিরুদ্ধে চুরির অন্তত ২৮টি মামলার তথ্য রয়েছে। রিমান্ডে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার এবং এই চক্রে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ অক্টোবর ২০২৬
Trulli

২৮টি মোটরসাইকেল চুরি মামলার মূলহোতা দুর্জয় সাভার থানায় রিমান্ডে