সর্বশেষ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভের ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এনামুল হক ওরফে ‘ভাঙারি এনামুল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেবের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। জামগড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিকতার পাশাপাশি ভুক্তভোগী সোহরাব হোসেন সৌরভ স্থানীয়ভাবে একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে গ্রেপ্তারকৃত এনামুলসহ তার সহযোগীরা সৌরভের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৭ সেপ্টেম্বর জামগড়া ছয়তলা এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে সাথে থাকা নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

২৮টি মোটরসাইকেল চুরি মামলার মূলহোতা দুর্জয় সাভার থানায় রিমান্ডে

​উক্ত ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে এনামুল হক ও মো. শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১৩/২০২৬)।

​এছাড়াও গ্রেপ্তারকৃত এনামুল হকের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টে আশুলিয়ায় সংঘটিত ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও নিজস্ব আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো এবং পুলিশ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে আসছিল।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “আসামি এনামুল হক ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ অক্টোবর ২০২৬
Trulli

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার