সর্বশেষ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাভারের শিমুলিয়ায় র‍্যালি,আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
​

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক ব্যস্ততার কারণে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত থাকতে পারেননি। তবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও রাজস্ব সার্কেলের কর্মকর্তা মো. মহিবুল্লাহ আকন।
​

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে শিবালয়ে বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কাবুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোহাইলবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোড় মোবারক হোসেন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
​

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. মান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম।
​

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সঠিক নিয়মে হাত ধোয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং নানা কাজের শেষে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন জীবাণুবাহিত মারাত্মক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। তাই কেবল বিদ্যালয়ে নয়, পরিবার ও সমাজে শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যসচেতন করে তুলতে হবে।
​

২৮টি মোটরসাইকেল চুরি মামলার মূলহোতা দুর্জয় সাভার থানায় রিমান্ডে

আলোচনা সভা শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ২০০টি হ্যান্ডওয়াশ ডিভাইস, ৪০০টি সাবান এবং ৬০০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।
​সাভার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ অক্টোবর ২০২৬
Trulli

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাভারের শিমুলিয়ায় র‍্যালি,আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ