সর্বশেষ

মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের আন্দোলনের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শ্রমিকেরা তাঁদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। একপর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়।

আদালতের আদেশে মুক্ত তামান্না এখন শ্বশুরবাড়িতে

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

শ্রমিকদের অবস্থান কর্মসূচির কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ অক্টোবর ২০২৬
Trulli

মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ