সর্বশেষ

গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

গুম প্রতিরোধে সংবিধানে নতুন করে কিছু যুক্ত করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদে জীবনের অধিকারের স্বীকৃতি রয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারে ইতোমধ্যে আইন করা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে কেউ গুমের শিকার না হন, সে জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আদালতের আদেশে মুক্ত তামান্না এখন শ্বশুরবাড়িতে

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংসদের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বক্তব্য শোনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যেকেরই একটি অভিন্ন বক্তব্য, যাতে দেশে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হন।

মিরপুর-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান: মুক্ত হলো সড়ক ও ফুটপাত

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য এবং গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের প্রতিনিধিত্বকারী ৪৮ জনের তালিকা তৈরিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ‘মায়ের ডাক’সহ কয়েকটি সংগঠন সহযোগিতা করেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ অক্টোবর ২০২৬
Trulli

গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী