সর্বশেষ

জনসমর্থনে শীর্ষে হাজী মনিরুল হক: বিরুলিয়া ইউনিয়নে পরিবর্তনের নতুন আশা

মোঃ মাইনুল ইসলাম

আসন্ন ৭ নম্বর সাভার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। বিরুলিয়ার সর্বস্তরের মানুষের মতামত, প্রচারণা ও মাঠপর্যায়ের জরিপ অনুযায়ী চেয়ারম্যান পদে জনসমর্থনের দৌড়ে শীর্ষে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাভার থানা জিয়া পরিষদের সভাপতি, বিএনপি নেতা হাজী মো. মনিরুল হক।
​
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাজী মো.মনিরুল হক বিরুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। এলাকার সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। যেকোনো প্রয়োজনে নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দেওয়ার কারণে বিরুলিয়ার তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষের কাছেই তিনি একটি বিশ্বস্ত নাম।
​

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও চা-স্টলগুলোতে মনিরুল হককে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।
​

সাভারে মেডিকেল অফিসার আয়েশা সিদ্দিকার গ্রেফতারের দাবিতে জাতীয় ছাত্র শক্তির মানববন্ধন

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, “বিরুলিয়া একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। তবে এখানকার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা এবং মাদকমুক্ত সমাজ গঠনে একজন সত্, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন ছিল। হাজী মো. মনিরুল হক সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”
​

নিজের প্রার্থিতা ও জনসমর্থন প্রসঙ্গে হাজী মো. মনিরুল হক বলেন, “আমি অবহেলিত বিরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট ও নাগরিক সুবিধাসম্পন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। পদ-পদবির চেয়ে সাধারণ মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি। বিরুলিয়ার মাটি ও মানুষের যে সমর্থন এবং ভালোবাসা আমি পাচ্ছি, তাতে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সুযোগ পেলে বিরুলিয়াকে অপরাধ ও মাদকমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
​

রৌমারীতে পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বর্তমানে গণসংযোগ ও সাধারণ মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে হাজী মো. মনিরুল হক তাঁর অবস্থান আরও সুদৃঢ় করছেন। ভোটারদের মাঝে তাঁর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ইতিবাচক ভাবমূর্তি আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ অক্টোবর ২০২৬
Trulli

জনসমর্থনে শীর্ষে হাজী মনিরুল হক: বিরুলিয়া ইউনিয়নে পরিবর্তনের নতুন আশা