আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আঃ গফুর মিয়ার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা একদিন কষ্ট করেন, আমি পাঁচ বছর আপনাদের জন্য কষ্ট করব।”
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাসরত শরীয়তপুর-চাঁদপুর ঐক্য পরিষদের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বাসিন্দা ও বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
প্রধান বক্তা ছিলেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোঃ আমিনুল ইসলাম পিয়ার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রাজীব হোসেন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান (মাহাবুব), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোরশেদ মোল্লা এবং একই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মিন্টু।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-চাঁদপুর ঐক্য পরিষদের সভাপতি মোঃ হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন হাওলাদার, বলিভদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা হাজী মোঃ ইদ্রিস মিয়া, মোঃ কামাল হোসেন, মোবারক হোসেন, মোঃ মহসিন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তব্যে আব্দুল গফুর মিয়া ভোটারদের সহযোগিতা কামনা করেন। তাঁর বক্তব্যে নির্বাচিত হলে পাঁচ বছর জনগণের জন্য কাজ করার প্রত্যয়ের কথা উঠে আসে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী আলোচনা হয়।
















