সর্বশেষ

বৈরী আবহাওয়ায়ও ঢাকার দোহারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

শহীদুল ইসলাম

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে সমাবেশ ও আনন্দ র‍্যালি আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কালেমা চত্বরে স্থানীয় যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী।

টাঙ্গাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণ

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, যুবসমাজ দেশের বড়ো শক্তি। এই শক্তিকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। তাঁরা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন মাসুদ এবং সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ।

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন আল্লামা মামুনুল হক, বিমানবন্দরে সংবর্ধনা

এ ছাড়া উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, শানু মোল্লাসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ নভেম্বর ২০২৬
Trulli

বৈরী আবহাওয়ায়ও ঢাকার দোহারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন