সর্বশেষ

শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ: টাঙ্গাইলে আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

​টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিপ্লবের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোববার (১ নভেম্বর) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো, সভাপতি শাহীন সরকার, সাধারণ সম্পাদক মারুফ সিকদার তানভীর এবং হিউমিনিটি ব্লাড গ্রুপের সভাপতি সুমন মিয়াসহ অন্যরা।

জীবিকার ঝুড়ি নয়, শিশুর হাতে হোক বই-খাতা: ডিসি ঢাকা ফরিদা খানম

বক্তারা বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘর থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহর—কোথাও শিশু ও নারীরা পুরোপুরি নিরাপদ বোধ করছেন না। ধর্ষণের মতো অপরাধের পাশাপাশি ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার ঘটনাও উদ্বেগজনক।

তাঁরা আরও বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

এ সময় বক্তারা মামলার প্রধান আসামি বিপ্লবের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু বিচার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। একই সঙ্গে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

নারায়ণগন্জের রূপগঞ্জে পাথরভর্তি ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্বার , গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ নভেম্বর ২০২৬
Trulli

শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ: টাঙ্গাইলে আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ