সর্বশেষ

আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্ট, আটক ১

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টাকালে সাদ্দাম হোসেন রাজিব (৪১) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সাদ্দাম হোসেন রাজিব (৪১) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় বসবাস করতো বলে জানা যায়।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

ভুক্তভোগী ব্যবসায়ির নাম নবাব আলী। তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টক লটের ব্যবসা করেন। স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ব্যবসায়ী নবাব আলীকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ি নবাব আলী বলেন, দুপুরে আমি মোটরসাইকেল যোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হাইস গাড়ি থেকে কয়েকজন লোক হাতের ইশারা দিয়ে আমাকে থামতে বলেন। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাড়িয়ে মোটরসাইকেল চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। রাস্তায় কাঁদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ী থেকে কয়েকজন নেমে আমাকে বলে, আমার নিকট অস্ত্র আছে। এই বলে আমাকে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতা একজনকে আটক করে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ এপ্রিল ২০২৫
Trulli

আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্ট, আটক ১