সর্বশেষ

মৎস্য সম্পদ সংরক্ষণে সেমিনার

জেলা প্রতিনিধি

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ-সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রজাতন্ত্রী সরকার অংশীজনের (Stakeholder) উদ্বুদ্ধকরণ সেমিনার ২২ এপ্রিল ২০২৫ খ্রি. মঙ্গলবার চন্দনাইশ উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)এর অর্থায়নে চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনার প্রধান অতিথি ছিলেনজেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন স্বপন চন্দ্র দে, পটিয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র চন্দ। সঞ্চালক করেন চন্দনাইশের উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ছালেহ উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, থানা পুলিশের সাব ইন্সপেক্টর রাকিব হাসান, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার নুরুল আলম বিএসসি, জোয়ারার প্যানেল চেয়ারম্যান রহিমা বেগম, বরমা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মিঠুন দাশ,  মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন মো. হানিফ, মো. শাহজাহান, নজিরুল ইসলাম, সাহাল জলদাশ, সন্তোষ জলদাশ প্রমুখ।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ এপ্রিল ২০২৫
Trulli

মৎস্য সম্পদ সংরক্ষণে সেমিনার