সর্বশেষ

আশুলিয়ায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধি

রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা যায়।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মে ২০২৫
Trulli

আশুলিয়ায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার